👁 163 Views

হাকিমপুরের বোয়ালদাড় ইউনিয়নে ধানের শীষ প্রতীককের নির্বাচনি অফিস উদ্বোধন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বিশেষ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনের নির্বাচনি এলাকা হাকিমপুরের বোয়ালদাড় ইউনিয়নের খাট্রাউছনা বাজারে ধানের শীষ প্রতীককের কান্ডারী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেনের পক্ষে নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য অফিস উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাট্রাউছনা বাজারে আতাউর রহমানের গোডাউনে এই অফিস উদ্বোধন করা হয়।

বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহিন, সহ-সভাপতি প্রভাষক মোঃ এরফান আলী, মোছাঃ পারুল নাহার, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শুভ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ ধানের শীষ প্রতীক এর বিজয় সুনিশ্চিত করে দেশনায়ক তারেক রহমানের হাতে অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনকে উপহার দিবো ইনশাআল্লাহ। সেই সাথে এবারে এলাকার মানুষ মন্ত্রী পাবে। তাই সকল ভেদাভেদ ভূলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ছেলে আরাফাত রহমান এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি যেন দেশ পরিচালনার দ্বায়িত্ব পায় এবং ডাঃ জাহিদ হোসেন বিজয় লাভের জন্য বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *