👁 15 Views

দিনাজপুরস্থ বগুড়া জেলা সমিতির ঈদ পূর্ণমিলনী ও বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, বিশেষ প্রতিনিধি : দিনাজপুরস্থ বগুড়া জেলা সমিতির ঈদ পূর্ণমিলনী ও বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭জুন-২০২৬ বুধবার সন্ধ্যায় দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের কনফারেন্স রুমে দিনাজপুরস্থ বগুড়া জেলা সমিতির আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরস্থ বগুড়া জেলা সমিতির সভাপতি দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অতিরিক্ত প্রধান প্রকৌশলী, পদোন্নতি প্রাপ্ত) মোঃ মাহবুবুল আলম খান। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুরস্থ বগুড়া জেলা সমিতির সাধারণ সম্পাদক (অতিরিক্ত ডিআইজি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-দিনাজপুর) মোঃ মাহফুজজামান আশরাফ।
উক্ত সংগঠনের যুগ্ন সাধারন সম্পাদক ও মেটলাইফ দিনাজপুরের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট মোঃ তাবিলুর রহমান খান পলাশ এবং প্রচার সম্পাদক মোঃ আমিরুল আরেফিন এর বদলি জনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মুক্ত আলোচনায় অংশ নেন সংগঠনের সভাপতি মাহবুবুল আলম খান, সাধারণ সম্পাদক মাহফুজজামান আশরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাবিলুর রহমান খান পলাশ, প্রচার সম্পাদক আমিরুল আরেফিন, সহ সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সমিতির সদস্য মাহমুদ রেজা, ফেরদৌস হোসেনসহ আরো অনেকে । অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক রাজা মিয়া।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম,আনোয়ার হোসেন (এলজিইডি), সাংস্কৃতিক বিষয় সম্পাদক আতোয়ার হোসেন,দপ্তর সম্পাদক জাহিদুর রহমান মিম, কার্যনির্বাহী সদস্য আলী হাসান, মন্তেজার রহমান,আলমগীর হোসেন, নজরুল হুজুর, রুহুল আমিন, ফজলুর রহমান, দেলোয়ার হোসেন, ক্বারী মোহাম্মদ আল আমিন, ক্বারী মোঃ সোহেল, রবিউল ইসলাম,মানিক ইসলাম, শামীম আজাদুর রহমান, আমিনুল ইসলাম (২) মাহমুদুর রহমান, তোফাজ্জল হোসেন, ইমরান কবির, সিরাজুল ইসলাম, মোঃ হাসানুর রহমান ফিদুল মিয়া, আনোয়ার সাদাত হ্যাপি,জুয়েল রানা, আনোয়ার হোসেন (সিটি ব্যাংক) আরিফুল রনি, ফেরদৌস রহমান প্রমুখ। উল্লেখ্য,দিনাজপুরস্থ বগুড়া জেলা সমিতি মানবিক গরিব দুঃস্থদের মাঝে খাবার বিতরণ , শীতবস্ত্র বিতরণ, সমিতির সদস্যদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সর্বশেষে উপস্থিত সকল সদস্যদের জন্য খাবারের আইটেমে ছিল বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *