👁 473 Views

জার্নালিস্ট ভয়েস অফ বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটি গঠন

মোঃ আব্দুল আজিম, বিশেষ প্রতিনিধিঃ জার্নালিস্ট ভয়েস অফ বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির অনুমতি পত্র প্রদান করা হয়েছে। ২৮ জানুয়ারি বুধবার বেলা ১২টায় দিনাজপুর নিমতলা প্রেসক্লাবে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবনির্বাচিত কমিটির সভাপতি একরামুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিম, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান উপদেষ্টা নিমতলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল হুদা দুলাল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ গুলজার হোসেন (গোলাপ), জেলা যুবদলের নির্বাহী সদস্য মোঃ জুলহাজ্ব এবং সাপ্তাহিক দিনাজপুরের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক ও জার্নালিস্ট ভয়েস অফ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল আপন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৭ জানুয়ারী বুধবার জার্নালিস্ট ভয়েস অফ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অফিসিয়াল পেজে দিনাজপুর জেলা কমিটির অনুমতি পত্র প্রকাশ করা হয়। গত ২৫ জানুয়ারী তারিখে দিনাজপুর থেকে আবেদনের প্রেক্ষিতে ৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা প্যানেল ও ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদিত হয়। এই কমিটি ২৭ জানুয়ারি ২০২৬ থেকে পরবর্তী দুই বছরের জন্য কার্যকর থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ যাদব চক্রবর্তী, প্রচার ও প্রচারণা সম্পাদক মোঃ আবেদ আলী, দৈনিক যুগের আলো দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ ওয়াহেদুর রহমান এবং দৈনিক মুক্ত খবর দিনাজপুর জেলা প্রতিনিধি সুবীর চক্রবর্তী ছোটনসহ অন্যান্য বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *