👁 22 Views

দিনাজপুর শহরের দুটি মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে সাবেক ছাত্রনেতা ও চেম্বারের পরিচালক পিয়াল আহমেদ এর ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোঃ ইউসুফ আলী, বিশেষ প্রতিনিধিঃ সাবেক ছাত্রনেতা ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাহবার কবির পিয়াল এর ব্যক্তিগত উদ্যোগে দিনাজপুর শহরের জেলরোডস্থ জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা আবাসিক লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা এবং শহরের বালুবাড়ি-নিমনগরের শেখ জাহাঙ্গীর পীর (রহ:) নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

২৯ জানুয়ারি -২০২৬ বৃহস্পতিবার দুপুরে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা আবাসিক লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার সভাপতি একেএম -মেহেরুল্লাহ বাদল, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মোঃ মমিনুল হাসান , মওলানা সোহরাব হোসেন-জিয়াউল হক প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *