ছামিউল ইসলাম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
হাকিমপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজ বুধবার সকালে বাজারস্থ দলীয় কার্যালয়ে দলীয় এবং জাতীয় পত্তাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করা হয়।
পরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে আজ দুপুরে হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসনের নেতৃত্বে দিনাজপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করেন দলের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা সদস্য সচিব সোহেল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সোহাগ হোসেন, যুগ্ন আহবায়ক সোহাগ শেখসহ অনেকে।