
বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনাজপুরের ৬টি আসনের ১৩টি উপজেলায় ৩৭ প্লাটুন বিজিবির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দিনাজপুর বিজিবি- ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন। তিনি জানান, দিনাজপুর জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে সকল উপজেলায় একযোগে ১৩টি বেইস ক্যাম্পে বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। সকালে দিনাজপুর সদর উপজেলার কেবিএম কলেজিয়েট হাইস্কুলে বেইস ক্যাম্পে বিজিবির সদস্যরা নির্বাচনকালীন মহড়া প্রদর্শন করেন।