
মোরশেদ মানিক :
বর্নাঢ্য র্যালী,আলোচনা সভা সহ নানান আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন।
মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) দুপুরে নবাবগঞ্জ বিএনপির অফিসের সামনে থেকে র্যালী শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি অতিথির ভাষন দেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন – শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা,শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার দল বিএনপি, সবাই ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করতে হবে। তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের পাশে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
