কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের স্বারক ঐতিহাসিক দিনাজপুর শহরের প্রোজ্জ্বল বিদ্যাপিঠ সুরেন্দ্র নাথ কলেজ (এস এন কলেজ) বর্তমানে দিনাজপুর সরকারি মহিলা কলেজ এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে ৮ম পুনর্মিলনী মেলা-২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর শনিবার দ্যা গ্রান্ড দাদু বাড়ী পার্ক এন্ড রিসোর্ট ভেনুতে।
এস এন কলেজ ৮ম পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক এ্যাডঃ আমিরুল ইসলাম তুফান (০১৭১২৯৭৯১০৫) এবং সদস্য সচিব প্রকৌশলী মহিউদ্দিন আলমগীর (০১৯১২১৪৬৯১৯) জানান, অষ্টম পুনর্মিলনী মেলার জন্য রেজিষ্ট্রেশন ফি রাখা হয়েছে ১ হাজার টাকা। তবে প্রতি রেজিস্ট্রার্ড সদস্যের সাথে ২ জন করে অংশগ্রহণ করতে পারবেন। শুধু একজনের ফি প্রদান করতে হবে। রেজিষ্ট্রেশন ফি প্রদানের বিকাশ নম্বর-০১৭১৭১৩৮৪৫৯ অথবা ব্যাংক হিসাব নম্বর আইএফআইসি দিনাজপুর শাখা ও হিসাব নম্বর-৬০৮৩৪৬৫৪৭৯-০০১। এ ব্যাপারে বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে দিনাজপুর ইনস্টিটিউট জেল রোড দিনাজপুর এর সভাপতি আব্দুস সামাদ (মোবাইল-০১৭১৭১৩৮৪৫৯)। রেজিষ্ট্রেশন ফি প্রদানের শেষ তারিখ ১৫ নভেম্বর-২০২৬। দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি ও কলেজের প্রাক্তন ছাত্র আব্দুস সামাদ জানান, পুনর্মিলনী উপলক্ষ্যে একটি বিশেষ স্মরণীকা প্রকাশ করা হবে। এজন্য প্রাক্তন শিক্ষার্থী স্মৃতিচারণ, কবিতা, নিবন্ধন-প্রবন্ধ নির্ধারিত সময়ের মধ্যে জমা ও বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। তিনি আরও বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানকে জাকজমক ও সাফল্যমন্ডিত করতে সারাদিনব্যাপী স্মৃতিচারণ, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আকর্ষনীয় র্যাফেল ড্র ও সম্মাননা জ্ঞাপনের আয়োজন করা হয়েছে।