👁 145 Views

বিরামপুরে শ্রমিকদলের পক্ষ থেকে ধানের শীষের প্রচারনায় কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম মোহন

বিশেষ প্রতিনিধি : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য দিনাজপুর-৬ আসনের দলীয় প্রার্থী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেনের ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা করেছে বিরামপুর উপজেলা ও পৌর শ্রমিক দল।
৩১ জানুয়ারী বিকেলে বিরামপুর মাইক্রো শ্রমিক অফিসের সামনে আয়োজিত সমাবেশটি উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব শাহ্ আলম মন্ডলের সঞ্চালনায় পৌর শ্রমিকদলের আহবায়ক দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম মোহন।
বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু, পৌর শ্রমিকদলের সদস্য সচিব মাসুদ রানা বাবু, স্থানীয় ইউনিট বিএনপির সাধারন সম্পাদক আলী হোসেন।
সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিকদলের নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *