👁 178 Views

নবাবগঞ্জে মাদকের আশ্রয়দাতা কারী স্বেচ্ছাসেবক দলের নেতার পদ স্থগিত

মেহেদী হাসান , নবাবগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের নবাবগঞ্জে ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামের মো.ওসমান গনি বাবু নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

আজ (১১ সেপ্টেম্বর) শুক্রবার নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব মো.আনোয়ার হোসেন এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মো. ওসমান গনি বাবু নবাবগঞ্জ উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং মাদক ব্যবসায়িকে আশ্রয়ের অভিযোগের প্রেক্ষিতে নবাবগঞ্জ থানাধীন ৬ নং ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো.ওসমান গনি বাবুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ১১ সেপ্টেম্বর ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্যপদসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ স্থগিত থাকবে।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.সাজ্জাদ আল মামুন বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে কোনো অন্যায়কারী, দলের সুনাম নষ্টকারী এবং মাদক আশ্রয়দাতা কারীর কোনো জায়গা নেই।

তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *