👁 304 Views

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের গনসংযোগ ও নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : বিরামপুরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার তাহমিনা সুলতানা নীলা গনসংযোগ ও নির্বাচনী প্রচার সভা করেছেন জাতীয় নির্বাচনে ভোট দানে জনগনকে উদ্বুদ্ধ করতে। রবিবার (১ ফ্রেবুয়ারী) বিকেলে জোতবানী ইউনিয়নের ড্রীম প্যালস চত্বরে এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেন বন্ধন, ডেভেলপ দ্যা ভিলেজ (ডিভি), পল্লী বন্ধু পরিষদ, স্বর্ণ ভুমি নামের ৪টি এনজিও।


বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন ইউএনও তাহমিনা সুলতানা নীলা, ওসি সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আ: রাজ্জাক, বন্ধনের নির্বাহী পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লব, ডিভি’র নির্বাহী পরিচালক মোরশেদ মানিক, স্বর্ণ ভুমির মুক্তা মার্ডি।


পদকপ্রাপ্ত শিক্ষক আব্দুল হাকিম মোল্লার সঞ্চালনা সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল,বিওয়াইএফসির সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার হেমন্ত বিশ্বাস, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ মন্ডল, ইউপি সদস্য নূরনবী মন্ডল নয়ন, রাফিয়া বেগম, বন্ধনের শাখা ব্যস্থাপক আশরাফুল আলম, শিক্ষাথী সত্যজিত পাল।
সভায় জাতীয় নির্বাচনে ভোটদানে জনগনকে উদ্বুদ্ব করার পাশাপাশি মাদক বিরোধী সচেতনতা বাড়াতে বক্তরা ঐক্যমত পোষন করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *