👁 179 Views

তরুণ প্রজন্মের সাথে মহিলা পরিষদের মতবিনিময় সভা: মব অ্যাটাকে মাদকের ভূমিকা প্রতিরোধের আহ্বান

জিন্নাত হোসেন, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এবং ‘সাংগঠনিক মাস-২০২৬’ উপলক্ষ্যে দিনাজপুর সরকারি কলেজে তরুণ প্রজন্মের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর-২০২৬) কলেজের অডিটোরিয়ামে ‘মব অ্যাটাকে মাদকের ভূমিকা’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে “বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি” স্লোগানকে সামনে রেখে বর্তমান সময়ের অন্যতম আলোচিত সামাজিক ব্যাধি ও এর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর মো. আরিফুল হক ও প্রফেসর সঞ্জীব সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতার। ‘মব অ্যাটাক ও মাদকের ভূমিকা’র ওপর মূল আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন আদর্শ মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ¯স্নাতক প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী শ্রী ক্যাভেন্ডিস রায়, অর্থনীতি বিভাগের জাকির হোসেন রিফাত, প্রাণিবিদ্যা বিভাগের ¯স্নাতক প্রথম বর্ষের ¯েœহা প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে মব অ্যাটাক বা দলবদ্ধ সহিংসতা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজকে চরম অস্থিতিশীল করে তুলছে। আর এই ধরনের বিচারহীনতার সংস্কৃতি ও সহিংসতার পেছনে অন্যতম বড় অনুঘটক হিসেবে কাজ করছে মাদকের ভয়াবহ বিস্তার। তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে না পারলে এ জাতীয় সামাজিক অপরাধ ও সহিংসতা প্রতিরোধ করা অসম্ভব হয়ে পড়বে। বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই তাদেরকে এই অপশক্তির বিরুদ্ধে সচেতন, সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে হবে। একই সাথে সমাজ থেকে মাদক নির্মূল ও দলবদ্ধ সহিংসতা রোধে প্রশাসন, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
উক্ত মতবিনিময় সভায় দিনাজপুর জেলা মহিলা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *