👁 122 Views

বিরামপুরে মাছের পোনা অবমুক্ত

মো: বায়েজিদ বোস্তামী, বিরামুপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শাখা যমুনা নদী ও ১১টি প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. তানজিনা খাতুন উপজেলা পরিষদ চত্বরের ময়ূরাক্ষী পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম (অঃ দাঃ), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, সমবায় কর্মকর্তা রফিকুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম (অঃ দাঃ) জানান, বিরামপুরের শাখা যমুনা নদীর মোন্নাপাড়া ব্রিজ ও ঘাটপাড় ব্রিজ এবং উপজেলার ১১টি প্রাতিষ্ঠানিক পুকুরে সরকারি রাজস্ব অর্থায়নে মোট ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, এসব মাছের পোনা সরবরাহ করেছে বিরামপুরের চরকাই সরকারি মৎস্য পোনা উৎপাদনকারী খামার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *