👁 86 Views

জনগণ পাশে থাকলে দূর্নীতির শিকড় উপড়ে ফেলা সম্ভব : দিনাজপুর-৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলামের মন্তব্য

নূর মোহাম্মদ অন্তর, বিশেষ প্রতিনিধি: দিনাজপুর-৬ (বিরামপুর -হাকিমপুর- নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম বলেছেন, দীর্ঘ ১৭ বছরে দেশের প্রতিটা স্তরে দূর্নীতির সাম্রাজ্য গড়ে উঠেছে, জনগণ আমাদের পাশে থাকলে বাংলাদেশ থেকে দূর্নীতির শিকড় উপড়ে ফেলা হবে।এই দূর্নীতিগ্রস্থ অবস্থা থেকে একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী পারেন দেশকে বাঁচাতে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের কেটরা বাজারে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোতবানি ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মোত্তালেব মন্ডল সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক,বিরামপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ হাফিজুর রহমান, উপজেলা সেক্রেটারি আবু হানিফ, উপজেলা শূরা সদস্য মোঃ আবুল বাশার, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক ও বিরামপুর উপজেলা সেক্রেটারি মিনহাজুল ইসলাম সহ ১১দলীয় ঐক্য কোটের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *