👁 210 Views

হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের নতুন অফিস উদ্বোধন

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ “ মানব সেবায় আমরা সবাই, আলোকিত সমাজ গড়াই ”—এই স্লোগানকে সামনে রেখে পথচলা শুরু করা অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ’ হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘ -এর নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৫ ঘটিকায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হাতিশাল নতুন বাজারে অবস্থিত কার্যালয়ে এ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিলাওয়াত শেষে আমন্ত্রিত অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ​সংগঠনের সাধারণ সম্পাদক হাসান সায়েমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। তিনি সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও এলাকার আমন্ত্রিত অতিথি,সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এবং সমাজের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজ থেকে সব ধরনের অন্ধকার দূর করতে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পরে দেশ,জাতি ও নতুন অফিসের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং মিষ্টি বিতরণের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *