👁 242 Views

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে দিনাজপুরে বিএনপির সমাবেশ ও মিছিল

সাহেব, বিশেষ প্রতিনিধিঃ পরিকল্পিত সন্ত্রাসী কর্মকা-ন্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে দিনাজপুরে বিএনপির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর সোমবার দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোফাজ্জাল হোসেন দুলাল ও সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুব আহমেদ, হাসানুজ্জামান উজ্জল, নাজমা মসির, নওশাদ আলী, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, আমিনুল ইসলাম মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আরম. নাজমুল হুদা জনি, মজিবুর রহমান মুজিব, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক আকতারুজ্জামান আকতার, সহ-যুব বিসয়ক সম্পাদক মোকছেদুল ইসলাম টুটুল, পৌর বিএনপির সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা তাঁতী দলের আহবায়ক রেজাউল ইসলাম গুরু, সাধারন সম্পাদক হাসু খান, জেলা যুব দলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আযম সোহেল, জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা, সাধারন সম্পাদক শাহীন সুলতানা বিউটি, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাকিম, সাধারন সম্পাদক হামিদুর রহমান, জেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব রিফাত চৌধুরী, পৌর শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারন সম্পাদক নুর আলম, পৌর যুবদলের সদস্য সচিব রবিউল আলম শামিম, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবন, সদর উপজেলা যুব দলের আহবায়ক শামীম আকতার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সহ তাদের সহযোগীরা দেশে নানা ধরনের অরাজকতা, সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত করছে। দেশবাসীকে সাথে নিয়ে যেকোনো মূল্যে এই ধরনের চক্রান্ত প্রতিহত করা হবে। বিএনপি শান্তিকামী জনগণের দল এবং দেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রাজপথে মোকাবিলা করা হবে।
বক্তারা অবিলম্বে দেশবিরোধী সকল চক্রান্ত বন্ধে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান এবং তৃণমূলের নেতা-কর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন।
এ ছাড়াও দিনাজপুর জেলা বিএনপির এই কর্মসূচিতে জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *