👁 154 Views

বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল ইসলাম (মিলন) বিশেষ প্রতিনিধি : দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ জানুয়ারি বিকাল ৪ টায় সুজালপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।

ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে যধুরমোড়ে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল এর পরিচালনায় নির্বাচনী জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আক্কাস আলী, জেলা কৃষক দলের যুগ্ম আহব্বায়ক লাইসুর রহমান লিপু, নিজপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, সুজালপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মাষ্টার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি-র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *