দীপশিখার উদোগ্যে প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য অর্ন্তভুক্তিমূলক সেবা সম্প্রসারণের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করণে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা দীপশিখার আয়োজনে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় এবং লিলিয়ান ফন্ডস, নেদারল্যান্ডেস এর “মিনিং ফুল পাটিসিপেশন অ্যান্ড ইনক্লুশন অব চিলড্রেন অ্যান্ড ইউথস উইথ ডিজএ্যাবিলিটিজ ইন অল ডোমেইনস অব কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন” প্রকল্পের আওতায় বিরল উপজেলার ৯নং মোঙ্গলপুর ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য অর্ন্তভুক্তিমূলকসেবা সম্প্রসারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ, প্রতিবন্ধী শিশু, যুব ও তাদের কেয়ারগীভার, ইয়ুথ ক্লাব, সিআরসি গ্রুপ, ইমপ্যাক্ট গ্রুপ স্টুডেন্ট কেবিনেট, ইউনিয়ন পর্যায়ের সেবা প্রদানকারী বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও এলাকাবাসী। অনুষ্ঠানটি পরিচালনা করেন দীপশিখার প্রজেক্ট কো-অর্ডিনেটর হিমাংশুদেব দত্ত রায়। সার্বিক তত্বাবধায়নে ছিলেন সিবিআর অফিসার শিমু খাতুন, মিজানুর রহমান, মোঃ আরিফ, সুদীপ্ত। নাগরিক সংলাপে বক্তারা প্রতিবন্ধী ও অপ্রতিবন্দী নাগরিকগণ তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন। ইউপি চেয়ারম্যান আবুল কাশেম তার পরিষদের সীমাবন্ধতার বিভিন্ন দিক তুলে ধরে প্রতিশ্রুতি দিয়ে বলেন ১০টি ওয়ার্ড কমিটি এবং ষ্টেয়ারীং কমিটিতে একজন করে প্রতিবন্ধী যুব ও ব্যাক্তির স্থান নিশ্চিত করবেন।আগামী অর্থবছরের বাজেটে প্রতিবন্ধীদের জন্য বরাদ্ধ রাখবেন এবং প্রবেশগম্যতা বাড়াতে ইউনিয়ন পরিষদে র‌্যাম্প স্থাপন করবেন