শিক্ষকদের আরো যত্নশীল, আন্তরিক হয়ে আনন্দদায়ক ভাবে শিশুদের শিক্ষাদান করাতে হবে, দিনাজপুর জেলা প্রশাসক

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম বলেছেন, শিক্ষকদের আরো যতœশীল, আন্তরিক হয়ে আনন্দদায়ক ভাবে শিশুদের শিক্ষাদান করাতে হবে। শিক্ষকদের নিজেকে সকল বিষয়ে পারদর্শী হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষকদের বেশি বেশি বই পড়তে হবে। নানামূখী কৌশল উদ্ভাবন করে শিশুদের শিক্ষাদানে আন্তরিকতার সাথে পড়াতে হবে। দক্ষ ও স্মাট হতে হবে। গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪ টা হতে সন্ধা সাড়ে ৬ টা পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাজহারুল ইসলাম , সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতোয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক, মনজুরুল ইসলাম, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখসহ উপজেলা শিক্ষা অফিসের আমতলী ক্লাষ্টারের ৫৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন।