চিরিরবন্দরে বজ্রপাত রোধে চার হাজার তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন
30 Sep 2026
10:41 AM
মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: বজ্রপাতের ঝুঁকি কমানো, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলা এবং সড়কের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দরে প্রায় চার হাজার তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় প্রাথমিক শিক্ষা পরিবার, আমতলী ক্লাস্টারের আয়োজনে উপজেলার ফুলপুর কুতুবডাঙ্গা বাজার থেকে আমবাড়ী বাজার পর্যন্ত প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) শাহনা আফরোজ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুরুল ইসলাম ও মনজিলা হাসনাত উপস্থিত ছিলেন।
তালবীজ রোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসি অংশগ্রহন করেন।