👁 84 Views

দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী ডা: জাহিদ হোসেনের পথসভা ও জনসংযোগ বিরামপুরে পৌরএলাকার পাড়া-মহল্লায়

বিশেষ প্রতিনিধি :  বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর ৬ আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার এ. জেড. এম জাহিদ হোসেন বিরামপুর পৌরসভার ৯টি ওয়ার্ডোর পাড়া-মহল্লায় ধানের শীষ প্রতীকের পক্ষে পথসভা ও জনসংযোগ করেছেন। অধ্যাপক ডাক্তার এ. জেড. এম জাহিদ হোসেন জনগনের ভালবাসায় শীক্ত হয়ে বলেন, আপনাদের ভোটে সৃষ্টিকর্তার রহমতে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। আগামীদিনে তিনি এলাকার জনগনের পাশে থেকে এক সাথে সবাই মিলে সমস্যা সমাধানে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি ১২ ফেব্রুয়ারী নির্বাবনের ফলাফল ঘোষনা না হওয়া সবাইকে সক্রিয় থাকার আহবান জানান।

এ সময় তারসাথে  জেলা বিএনপির সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন তোছা, প্রার্থীর ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা রঞ্জু, পৌর বিএনপির সভাপতি  হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু  সহ পৌরবিএনপি ও অংগ-সহযোগি সংগঠনের নেতৃব্ন্দ। পথসভাগুলো ও জনসংযোগ গুলো সফল করতে ইউনিট নেতৃবৃন্দ সক্রিয় ভুমিকা পালন করেন।

৩ ফেব্রুয়ারী মঙ্গলবার দিনব্যাপী বিরামপুর  পৌরএলাকার সার গোডাউন,দওলাপাড়া, বনখুন্জা, দেবীপুর জামতলা মোড়, চরকাই, জোলাগাড়ী, শান্তিনগর, বকুলতলা, বেলডাংগা, কল্যানপুর, ভোকেশনাল স্কুল মাঠ, হিন্দু পাড়া, পূবপাড়া, কলেজিয়েট স্কুলপাড়া, পলাশবাড়ী, কলেজবাজার, শিমুলতলী, বিছকিনী, জোয়ালকামড়া, মির্জাপুর, বেগমপুর, ঢেলুপাড়া, মনিরামপুর, দাশাআড়া, মিরপুর, ভবানীপুর, মুন্সিপাড়া, হাবিবপুর, প্রস্তমপুর, শান্তিমোড় ও আমি কমিউনিটি সেন্টারে জনসংযোগ ও পথসভা করেছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *