অক্টোবর সেবা পক্ষ উপলক্ষে দিনাজপুর লায়ন্স ক্লাবের চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান
05 Oct 2026
01:27 PM
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধিঃ অক্টোবর সেবাপক্ষ-২০২৬ উপলক্ষে ৪ অক্টোবর-২০২৬ রবিবার শহরের লায়ন্স মোড় ফুলবাড়ি বাসস্ট্যান্ড (নিমনগর) লায়ন্স ভবনে দিনাজপুর লায়ন্স ক্লাবের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান মন্ডল,
সেক্রেটারি লায়ন মোঃ সাইদুর রহমান সরকার,সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোঃ শাহ আলম, ডিরেক্টর লায়ন মোঃ সাইদুর রহমান, ডিরেক্টর লায়ন মোঃ রেজোয়ান হোসেন চৌধুরী রানা , ডিরেক্টর লায়ন মোঃ রফিকুল আলম বাবু, ডিরেক্টর লায়ন মোঃ মোজাফফর আলী মিলন প্রমুখ।
চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ লায়ন ডাঃ টি, জামান ও লায়ন ডাঃ মোঃ আনছার আলী। সহযোগি হিসেবে ছিলেন টেকনিসিয়ান মোঃ আজগার আলী।
এ সময় লায়ন্স ক্লাবের এ,ও মোঃ আব্দুস সবুর সরকার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছরের মত এবারও অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাবের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান করে আসছে। প্রায় দুই শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।