👁 221 Views

দিনাজপুর-৬ আসনে ধানের শীষের পক্ষে হাকিমপুরে নারী উদ্যোক্তাদের বৈঠকে ও জনসংযোগে জাহিদ হোসেনের সহধর্মিণী শরিফা করিম স্বর্ণা

নূর মোহাম্মদ গোলাম কিবরিয়া, বিশেষ প্রতিনিধি :  দিনাজপুর- ৬ আসনে বিএনপি  মনোনীত প্রার্থী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেনের ধানের শীষ প্রতীকের পক্ষে উঠোন বৈঠক করেছে নারী উদ্যোক্তারা। বৈঠক শেষে এলাকায় ধানের শীষের পক্ষে নেতা-কর্মীদের সাথে নিয়ে জনসংযোগ করেন।

আজ দুপুরে হাকিমপুরে এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের সহধর্মিণী ডাক্তার শরিফা করিম স্বর্ণা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে শরিফা করিম স্বর্ণা বলেন, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব মানুষ। এলাকার সার্বিক উন্নয়ন, নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গঠনে তিনি নিরলসভাবে কাজ করবেন। এজন্য সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

শরিফা করিম স্বর্ণা আরো বলেন, দেশের প্রতিটি অগ্রগতিতে নারীদের ভূমিকা অপরিসীম। বিএনপি সবসময় নারীদের ক্ষমতায়ন এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে।

উঠান বৈঠকে স্থানীয় নারী উদ্যোক্তা, গৃহিণী এবং বিএনপির নারী নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বৈঠক শেষে ধানের শীষের পক্ষে এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।

জনসংযোগে সংসদীয় আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফেরদৌস রহমান সহ বিএনপি, মহিলাদল ও অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ জাহিদ হোসেনের সহধর্মিণী ডাক্তার শরিফা করিম স্বর্ণার সাথে ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *