
রোকনুজ্জামান রোকন, বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচন জনসভা জামায়াতে ইসলামীর আয়োজনে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আনোয়ারুল ইসলাম তিনি বলেন,জামায়াতে ইসলামী ও ১১-দলীয় জোটের পক্ষ থেকে ভোটারদের সমর্থন ও ভোটের আহ্বান জেনে তিনি বলেন,বিরামপুরকে জেলা এবং ভাদুরিয়া বাজারকে পুলিশ ফাঁড়ী,১০ শয্যা হাসপাতালসহ চাষীদের উৎপাদিত ফসলের জন্য ন্যায্য দাম নিশ্চিত করা,সংরক্ষণাগার স্থাপন করা,দুর্নীতি দূর করা, এবং জনসেবামূলক কাজ করা হবে তার প্রধান কাজ হলে ভোটে জয়ী হলে তা বাস্তবায়ন করবো বলে অংশগ্রহণকারীদের আশ্বাস দেন। জনসভায় তিনি জোটের দাঁড়িপাল্লা প্রতীকসহ অন্যান্য প্রার্থীদের পরিচয় দেন এবং একসাথে কাজ করার গুরুত্বও তুলে ধরেন।
জনসভায় প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ক্যাম্পাসগুলোতে যেখানে শিবির নেতৃত্ব ঢুকেছে, সেখানে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবস্থাপনা থেকে মুক্ত হয়েছে এবং সেইরকম মডেল সমাজ গঠনের সুযোগ সামনে আছে। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি, সন্ত্রাস ও অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং ভোটে বাংলাদেশকে একটি মানবিক ও ন্যায়পরায়ণ সমাজ হিসাবে গড়ে তুলতে সাহায্য করতে হবে,এমন আহ্বান তিনি দেন।
এ সময় দিনাজপুর জেলা জামায়াতে সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক,এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিষ্টার সানি আবদুল হক, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি এনামুল ইসলাম,জেলা সহসভাপতি রমজান আলী, জেলা টিম সদস্য ও সাবেক নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, নবাবগঞ্জ উপজেলা জামায়াতে আমির আবুল কাসেম,সেক্রেটারি রেজাউল ইসলাম,হাকিমপুর উপজেলা আমির আমিনুর রহমান, ঘোড়াঘাট উপজেলা সেক্রেটারি ইমরান হোসেন,নবাবগঞ্জ উপজেলা এনসিপির আহবায়ক গোলাম মোস্তফা,এবি পার্টির আহবায়ক আনোয়ার হোসেন,ভাদুরিয়া ইউনিয়ন আমির মাওলানা আন্তাজ আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।