👁 419 Views

দিনাজপুর-৬ আসনে বিএনপির ডাক্তার জাহিদ বিজয়ী হওয়ায় গভীর রাত পযর্ন্ত নেতা-কর্মী ও সাপোর্ট টিমকে মিষ্টিমুখ

মোরশেদ মানিক : দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা:এজেডএম জাহিদ হোসেন নির্বাচিত হওয়ার সংবাদ পেয়ে নেতা-কর্মী ও সাপোট টিমের অনেকেই সমবেত হতে থাকেন গ্রামেরবাড়ী মতিহারায়। এসময় বিজয়ী বিজয়ী সংসদ সদস্য এজেডএম জাহিদ হোসেন তার সহধর্মিনী ডা: শরিফা করিম স্বর্ণা সহ সকলকে মিষ্টিমুখ করান। কর্মী-সমথকদের পক্ষ থেকে ডা: শরিফা করিম স্বর্ণা বিজয়ী সংসদ সদস্য ডা: জাহিদ হোসেনকে মিষ্টিমুখ করান।
ডা:এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচিত হওয়ার পর সৃষ্টিকতার প্রতি শুকরিয়া আদায় করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলে খুশির খবরটি প্রকাশ করেন এবং জনাব তারেক জিয়া সন্তুষ্টি প্রকাশ করেন।
বিজয়ের পর মতিহারা গ্রামে অবস্থান নেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, তোছাদ্দেক হোসেন সহ জেলা ও সংসদীয় আসনের ৭ বিএনপি ইউনিট ও অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী সহ পেশাজীবীদের সাপোট টিমের সমন্বয়ক প্রার্থীর ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা রঞ্জু। কুশিলবদের মধ্যে অন্যতম ডা. জাবেদ, ডা: সোহান, ডা: আবদুল্লাহ আকাশ, ডা: হিরা, ডা: বাবলু, হাফিজ, নূর মোহাম্মদ গোলম কিবরিয়া সহ অনেকেই পর্দার অন্তরালে থেকে নির্বাচনী কার্যক্রমের গতি বাড়ান। বিজয়ের পর স্থানীয় নেতা-কর্মীরা পর্দার অন্তরালের সকলের অবদানকে শ্রদ্ধা জানান।
তিনি  আরও বলেন- দলীয় নেতা-কর্মীসহ তার সহধর্মিনী ডা: শরিফা করিম স্বর্ণা সহ নেতা-কর্মী, সাপোর্টৃ টিম ও পর্দার অন্তরাল থেকে নিরলস পরিশ্রম করেছেন এই বিজয় অর্জনের ভালবাসার কারনে অসাধ্য সাধন হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *