👁 118 Views

দিনাজপুর-৬ আসন নবনির্বাচিত সংসদ সদস্যর সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি : ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ-১১ দিনাজপুর-৬ আসন (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) চার উপজেলা নিয়ে গঠিত এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এর সাথে শুভেচ্ছা বিনিময়, সৌজন্যে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম সহ দলীয় নেতা-কর্মীরা।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে ঢাকা যাওয়ার প্রাক্কালে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এর ছোট ভাইয়ের বাসা বিরামপুরে এই শুভেচ্ছা বিনিময় ও সৌজন্যে সাক্ষাৎ করেন এই আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট ও জামায়াতের প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।

বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করে হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম বলেন, শুক্রবার  বিকেলে দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এর ছোট ভাইয়ের বাসা বিরামপুরে গিয়ে প্রথমে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা বিনিময় সৌজন্যে সাক্ষাৎ করেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট ও জামায়াতের প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম। পরে সবাইকে সাথে নিয়ে চার উপজেলার উন্নয়নে কাজ করার জন্য কুশল বিনিময় করেন তাঁরা।

এসময় দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক, বিরামপুর জামায়াতের আমীর, হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম সহ জামায়াতে ইসলামী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখঃ ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের ১৯৯ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ভোট ও পোষ্টাল বিডি ভোটে ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ৫ হাজার ১১৮ ভোটে জয়লাভ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *