প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে তাঁর নানা-নানী ও খালার কবর জিয়ারত করেছেন। ১৬ মার্চ সোমবার সন্ধ্যায় দিনাজপুর উপ-শহরের শেখ ফরিদ মডেল কবরস্থানে গিয়ে তিনি তাঁর স্বজনদের কবর জিয়ারত করেন।
এ সময় তাঁর সঙ্গে মন্ত্রিসভার কয়েকজন সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী দিনাজপুর সফরে যান এবং কাহারোল উপজেলার সাহাপাড়ায় দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া বিকেলে দিনাজপুর সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেন তিনি।
১দিনে সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গি ছিলেন- বিএনপি মহাসচিব ও এল.জি.আর.ডি মন্ত্রী মীজ্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।