👁 522 Views

বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার : 

দিনাজপুরের বিরামপুরে ২৫মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ২৫ মার্চ দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়ালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা সুলতানা নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজিয়া নওরীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আবুল হোসেন,উপজেলা বিএনপির সভাপতি সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধুরী, পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইট-এর মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। তারা নতুন প্রজন্মের কাছে গণহত্যার ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *