👁 500 Views

দিনাজপুরের  সেতাবগঞ্জ রেলস্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

বিশেষ প্রতিনিধি :  দিনাজপুরের  সেতাবগঞ্জ রেলস্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঘটেনি কোন হতাহতের ঘটনা।ট্রেনটি ১ নম্বর লাইনে লাইনচ্যুত হওয়ায় অন্যান্য ট্রেন গুলো স্টেশনের ২ নম্বর লাইন দিয়ে চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা ১৩ মিনিটে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, সেতাবগঞ্জ রেলস্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর লাইনে লাইনচ্যুত হয়েছে। ২ নম্বর লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস ট্রেনটি সঠিক সময় ঠাকুরগাঁও,পীরগঞ্জ, সেতাবগঞ্জ ও দিনাজপুর স্টেশন অতিক্রম করে ঢাকা অভিমুখে ছেড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *