👁 472 Views

ঢাকায় সবকারী কর্মচারী হাসপাতালে জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশন : রোগী বাছায় চলমান

মোরশেদ মানিক :

জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে, ঢাকার ফুলবাড়িয়ায় সবকারী কর্মচারী হাসপাতালে। আগামী ১৮ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিশ্ববিখ্যাত সার্জন দ্বারা বিনামূল্যে আধুনিক প্লাস্টিক সার্জারির/ অপরেশনের সুব্যবস্থা রয়েছে। রোগী বাছায় কার্যক্রম চলমান রয়েছে; চলবে ৩০ জুন পর্যন্ত। বিস্তারিত জানতে সবকারী কর্মচারী হাসপাতালের পক্ষ থেকে ০১৭৫০-০৯৮১৩০. অথবা ০১৭৭৭-৭৭২৩২৪ নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে।

সবকারী কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আঃ রাজ্জাক সরকার (৬৫৫৭) জানিয়েছেন, বিনামূল্যে সেবা নিতে আগ্রহীগন প্রয়োজনে তার সাথে (০১৭১২-৮০৩৯৩৪) সরাসরি কথা বলতে পারবেন। তিনি দ্রুত সময়ের মধ্যে বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে সকল জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের এবং পরিবারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সবকারী কর্মচারী হাসপাতালের মহাপরিচালক আঃ রাজ্জাক সরকার আরো বলেন, ঠোঁটকাটা ও তালুকাটা রোগীগন  বিশ্বমানের নিরাপদ চিকিৎসা সেবা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *