👁 522 Views

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলা ঘটনায়,নবাবগঞ্জে মানববন্ধন

মোরশেদ মানিক :

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার  দুপুর ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নাসির ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে নিরাপদ স্বাস্থ্যসেবা পরিবেশ নিশ্চিত, চিকিৎসকদের আইনগত সুরক্ষা প্রদানের দাবি জানান তারা।

বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা দিন দিন বেড়ে চলেছে। এতে চিকিৎসাসেবার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে জনগণও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে বলে তারা উল্লেখ করেন।

মানববন্ধনে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুলাইমান হোসেন মেহেদী, চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের আয়োজন করে ইউএইচএফপিও ফোরাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *