বিরামপুর কলেজের এইচএসসি ১৯৯০ ব্যাচের শিক্ষার্থীরা মিলন মেলা করেছে। এসময় ৩ বন্ধুএকই কলেজে শিক্ষকতায় গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করায় ব্যাচের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ৩ বন্ধুর মধ্যে অধ্যক্ষ আশিষ কুমার সরকার, ম্যানেজমেন্টের বিভাগীয় প্রধান রুহুল আমিন , হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান জাহানারা আকতার সীমা।
২৩ মে শনিবার বিকেল ৫টা থেকে শুরু করে রাত্রি ১১টা পর্যন্ত চলে চাংপাই চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে মিলন মেলায় বিভিন্ন পেশায় কর্মরত ৫৫জন সহপাঠিরা অংশ নেন। বন্ধুদের মধ্যে ভিডিও / অডিও কলে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুর রাজ্জাক সরকার, সিলেট বিভাগীয় পরিচালক কৃষিবিদ আবু জাফর মোহাম্মদ ফেরদৌস। এছাড়ায় অফিস ছুটি না হওয়ায় উপস্থিত হতে না পারায় মুঠোফোনে দু:খ প্রকাশ করেছেন কয়েক বন্ধু।
সহপাঠি বিরামপুর কলেজের অধ্যক্ষ আশিষ কুমার সরকার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানায়, এমন আয়োজনে পরিবারকে সম্মানিত করার জন্য। বিরামপুর কলেজের ঐতিহ্য ফিরিয়ে আনতে সহকর্মী বন্ধু সহ সকল বন্ধুর পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
বিরামপুর কলেজের এইচএসসি ১৯৯০ ব্যাচের বন্ধুদের একত্রিত করতে উদ্যোগ নেওয়ায় মোরশেদ মানিককে ধন্যবাদ জানান সহপাঠিরা। অনুষ্ঠান আয়োজনের সহযোগি ছিলেন সহপাঠি বিরামপুর সরকারী কলেজের শিক্ষক ম্যানেজমেন্টের বিভাগীয় প্রধান রুহুল আমিন , হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান জাহানারা আকতার সীমা ..।
গল্প,স্মৃতি চারন করতে করতে রাত্রি ১১টায় সমাপ্তি ঘটে।