👁 345 Views

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন : নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের : ভার্চুয়ালী যুক্ত মন্ত্রী ডা: জাহিদ হোসেন এমপি

স্টাফ রিপোর্টার :

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলামের সভাপত্বিতে  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন ভার্চুয়ালী যুক্ত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন।

৩০ মে বিকেল দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা বিএনপি, অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *