👁 497 Views

মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির আলোকিত সন্তান

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুর সদর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির আলোকিত সন্তান। তাদের সম্মান করা আমাদের নৈতিক কর্তব্য। তাদের যে কোনো সমস্যায় আমরা তাদের পাশে থাকবো।
দিনাজপুর শহরের মালদাহপট্টিস্থ মুক্তিযোদ্ধা বহুমূখী কল্যাণ সমিতি ও মুক্তিযোদ্ধা পাঠাগার এর আয়োজনে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মুক্তিযোদ্ধা বহুমূখী কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ সাদেক আলী, সাধারন সম্পাদক মোঃ ফজলুর রহমান, কোষাধক্ষ্য মদন মহন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক ফিরোজ সাঈদী, প্রচার সম্পাদক আব্দুল লতিফ, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সামাদ শাহ, দপ্তর সম্পাদক ভিন সেন মারা-ি, নির্বাহী সদস্য সুলেখা বেগম ও রমেশ চন্দ্র বিশ্বাস এবং মুক্তিযোদ্ধা পাঠাগারের সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এএফএম হারিসুল্লাহ, নির্বাহী সদস্য কাশী কুমার দাস ঝন্টু উপস্থিত ছিলে। নেতৃবৃন্দ এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন এবং তাােদর বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *