👁 258 Views

দিনাজপুরে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলার উদ্বোধন করলেন মোঃ আতিকুর রহমান নিউ

মোঃ ইউসুফ আলী, বিশেষ প্রতিনিধিঃ ৭ সেপ্টেম্বর-২০২৬ সোমবার বিকেলে দিনাজপুর শহরের বালুবাড়ী মহারাজা স্কুল মাঠে দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকার আয়োজনে ১১তম ৭ নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলার উদ্বোধন করা হয়েছে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতি ও দিনাজপুর নবরুপীর সাধারণ সম্পাদক তরুণ সমাজসেবক মোঃ আতিকুর রহমান নিউ। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রেজাউল করিম চৌধুরী ও মহারাজা স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাসউদ আলম। উক্ত খেলায় দুটি দল অংশ নেয়। জয় স্পোর্টিং ক্লাব পীরগঞ্জ রংপুর বনাম স্পোর্টস ব্রীজ ফুলবাড়ী দিনাজপুর। খেলা উদ্বোধনের আগে প্রধান অতিথি দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতি ও দিনাজপুর নবরুপীর সাধারণ সম্পাদক তরুণ সমাজসেবক মোঃ আতিকুর রহমান নিউকে টুর্নামেন্টের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি ও টুর্নামেন্ট কমিটির কর্মকর্তাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন খেলার আয়োজক কমিটির প্রধান ও মুখপাত্র পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা, টুর্নামেন্ট কমিটির আহবায়ক সৈয়দ সপু আহমেদ, সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির আপেল, আমন্ত্রিত অতিথিবৃন্দ,দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ টুর্নামেন্ট কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। খেলা পরিচালনা করেন রেফারি ওবায়দুর রহমান , সহকারি মোঃ হারুন ও ফয়জার রহমান। ধারাবর্ণনায় ছিলেন বিশিষ্ট ধারাভাষ্যকার এস এম রফিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *