👁 387 Views

বিরামপুরে : দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ২৬টি টিমকে ফুটবল ও সামগ্রী বিতরন

মোরশেদ মানিক :

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ নামে আয়োজিত খেলায় দিনাজপুর-৬ আসনের ২৬টি দলের খেলোয়াড়গন অংশগ্রহন করবেন।

এ জন্য খেলাধূলার সামগ্রী বিতরন হয়েছে সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন এমপির বিরামপুরের অফিসে।

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ পরিচালনা কমিটির  আহবায়ক ফেরদৌস রহমানের নেতৃত্বে ২০ সেপ্টেম্বর রাতে খেলাধূলার সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য যথাক্রমে সহযোগী অধ্যাপক আলহাজ্ব মুশফিকুর রহমান, সহকারী অধ্যাপক মো:আনোয়ারুল হাবিব রিটন ও আনোয়ারুল ইসলাম রুবেল, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিক সহ মিডিয়া কর্মীগন।

টুর্নামেন্ট-পরিচালনা কমিটির আহবায়ক ফেরদৌস রহমান গনমাধ্যমকর্মীদের মাধ্যমে ক্রীড়ামোদিদের জনান ৩ অক্টোবর রবিবার দুপুরে  বিরামপুর বড়মাঠে টুর্নামেন্টের শুভ  উদ্বোধন করবেন বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে প্রধান অিতিথি হিসেবে উপস্থিত থাকবেন টুর্নামেন্ট এর প্রধান পৃষ্টপোষক – সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *