👁 209 Views

চিরিরবন্দরে আন্ত উপজেলা প্রীতি কাবাডি খেলা অনুষ্ঠিত

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি :  চিরিরবন্দরে আন্ত উপজেলা প্রীতি
কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ জুন শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনাজপুর কাবাডি ক্লাবের আয়োজনে প্রীতি কাবাডি খেলার উদ্বোধন করেন চিরিরবন্দর প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক, ক্রীড়া সংগঠক ও ফুটবল কাবাডি হ্যান্ডবল ভলিবল রেফারী প্রধান শিক্ষক মোরশেদ উল
আলম। এসময় ক্রীড়া সংগঠক ও কাবাডি রেফারী নজরুল ইসলাম দুলাল, বাংলাদেশ জাতীয় জুনিয়র
কাবাডি দলের সদস্য ও দেশসেরা কাবাডি রেইডার মেনহাজুল রাব্বী, উপজেলার শ্রেষ্ঠ ফুটবল গোলরক্ষক
আসদুজ্জামান আসাদ, ধারাভাষ্যকার রহুল আমিন রুহেল, ফুটবল রেফারী ফয়জার হোসেন, হুমায়ুন কবির
রিপন প্রমূখ সহ বিভিন্ন জাতীয় খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় চিরিরবন্দর উপজেলা ৬৮-২৭
পয়েন্টের ব্যবধানে দিনাজপুর সদর উপজেলা কাবাডি দলকে পরাজিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *