কুদ্দুস আলী খান, বিশেষ প্রতিনিধিঃ ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে দিনাজপুরের হিলিতে আনন্দ র্যালি করেন হাকিমপুর উপজেলা আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠি ।
হাকিমপুর উপজেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় হিলি স্থলবন্দরের সামনে থেকে র্যালিটি বের করা হয়। এতে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকেরা বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে এবং দলের জার্সি পরে অংশ নেন।
এ ছাড়া বড় বড় বাঁশি বাজানো, আতশবাজি ফোটানো ও রঙ ছিটিয়ে উল্লাস প্রকাশ করা হয়।র্যলিটি হিলি স্থলবন্দর ও বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হিলি রেলস্টেশনে গিয়ে শেষ হয়।
তারা বলেন, আর কিছুদিন পরই ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। সেই বিশ্বকাপে তাদের প্রিয় দল আর্জেন্টিনা অংশ নেবে এবং এবারও চ্যাম্পিয়ন হবে বলে তিনি আশাবাদী। এই র্যালিতে হাজার হাজার মানুষ এ অংশ নিয়েছেন।