জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন এবং নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তারা।
এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।