👁 235 Views

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়ান দিবস পালিত

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধি : “ সমুখে শান্তি পারাবার-ভাসাও তরণী হে কর্নধার——” এই গানের লাইনকে সামনে রেখে ২৬ শ্রাবন-১৪৩৩ বাংলা সন দিনাজপুর প্রেস ক্লাব মিলbতায়তনে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর শাখার আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়ান দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, দিনাজপুর শাখার সভাপতি মানস ভট্টাচার্য্য ‘র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ঠ কণ্ঠ শিল্পি সুমন কান্তি রায়। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু ।

সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রদীপ ঘোষের সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন সাবেক ফুলবাড়ী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সংগঠনের সহ-সভাপতি প্রফেসর অর্চনা অধিকারী। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে অর্চনা অধিকারী বলেন, তাঁর মহাপ্রয়ানের পর অতিবাহিত হওয়ার পরও রবীন্দ্র নাথ বিশাল সৃষ্টির মাঝে বেঁচে আছেন, বেঁচ থাকবেন অনন্তকাল সম্মানিত অতিথি স্বরূপ বকসী বাচ্চু বলেণ বাঙালীর শেকর হলো রবীন্দ্র নজরুল। তাদের আর্দশ-তাদের কর্মময় জীবন, তাদের সাহিত্য চর্চা আমাদের প্রজন্ম শিল্পিদের বাঙালীত্বের চেতনায় জাগ্রত করবে বলে আমার বিশ্বাস। সভাপতির বক্তব্যে মানস ভট্টাচার্য্য বলেন, রবীন্দ্রনাথকে জানতে হলে তাঁকে নিয়ে চর্চা করতে হবে, লালন করতে হবে এবং ধারণ করতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক সুমন কান্তি রায়ের পরিচালনায় শিল্পিরা এক মনোজ্ঞ সংগীত পরিবেশন করে। শিল্পিরা হলেন পিয়াংকা দাস চৈত্রী, মনিষা সরকার, তনুশ্রী, পিয়াংকা ঘোষ, শ্যামলিকা প্রমূখ। কবিাতা আবৃত্তি করেন সাগর, শুভ রায়, মনিরা লুবনা, ডাঃ খদেজা নাহিদ ইভা, শান্তনা রায়। তবলায় ছিলেন অলকেশ অধিকারী। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজাউর রহমান রেজু, রবিউল আউয়াল খোকা, নুরুল মতিন সৈকত, কানিজ রহমান,ড. মারুফা বেগম, সুজন দে, সনৎ চক্রবর্তী লিটু, মিনারা পারভীন ডালিয়া, ফরহাদ আহম্মেদ, শামীম রাজা, লেলিন নাগ, কবি মাসুদ মোস্তাফিজ, কামরুজ্জামান গোপন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *