
মোরশেদ মানিক:
নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সীতাকোট বিহার পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তারা সীতাকোট বিহার পরিদর্শন করেন। এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা: জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা হলেন গোলাম মোস্তফা রঞ্জু, প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তারা ঐতিহাসিক সিতারকোট বিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং এর সংরক্ষণ, সংস্কার ও পর্যটন সম্ভাবনা নিয়ে কথা বলেন।
