নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
22 Nov 2026
09:45 AM
রোকনুজ্জামান রোকন, বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সামিউল আলিম ওরফে শুভ (২৯) নামে আওয়ামী যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের দেওগাঁ গ্রামের হোরারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সামিউল আলিম শুভ ওই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সামিউল আলিম শুভ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবাবগঞ্জ উপজেলা শাখার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করে নবাবগঞ্জ থানা পুলিশ।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সামিউল আলিম ওরফে শুভকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে ।