দিনাজপুরে আনজুমান মুফিদুল ইসলামের নতুন ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও আঞ্জুমান-উম্মে কুলসুম স্বাস্থ্য সেবা কেন্দ্রের চিকিৎসা কর্মসূচীর উদ্বোধন

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ ২৫ নভেম্বর বুধবার সকাল ১১টায় শশরা ইউনিয়নের আনন্দসাগর পূর্বপার সংলগ্ন লুৎফুন কবির বকুল কর্তৃক ৪ শতক দানকৃত জমির উপর আঞ্জুমান মুফিদুল ইসলাম দিনাজপুর জেলা শাখার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও সুইহারী বায়তুল আমান জামে মসজিদ রোডস্থ সংগঠনের দ্বারা পরিচালিত আঞ্জুমান- উম্মে কুলসুম স্বাস্থ্য সেবা কেন্দ্র চিকিৎসা কর্মসূচীর উদ্বোধন করেছেন প্রধান অতিথি আঞ্জুমান মফিদুল ইসলাম-ঢাকা হতে আগত ট্রাস্টি, সহ-সভাপতি ও চেয়ারম্যান কো-অর্ডিনেশন কমিটির মোঃ আজিম বখ্শ।
“জীবনের সাথী, মরনের সাথী”-এই শ্লোগানকে সামনে রেখে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম দিনাজপুর শাখার চেয়ারম্যান সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ট্রাস্টি ও সহ-সভাপতি ঢাকা’র আলহাজ্ব মোঃ আসলাম, রিলিফ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ জামিল উদ্দিন হাসান, যুগ্ম পরিচালক ও অতিরিক্ত সচিব একেএম বোরহান উদ্দিন, কো-অর্ডিনেটর অফিসার সামসুল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর শাখার সাধারন সম্পাদক মোঃ মহসিনুল কালাম রুবেল বলেন, আমরা প্রতিষ্ঠালগ্ন হতে বেওয়ারিস লাশ দাফন, সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রম ও সেলাই মেশিন বিতরণ প্রতি বছর শীতবস্ত্র বিতরণসহ এ্যাম্বুলেন্স সার্ভিস, বিবাহ, শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য সেবা প্রদান করে আসছি। আজ আমরা এই স্বাস্থ্য সেবা কেন্দ্র চিকিৎসা কর্মসূচীর আওতায় আমরা রোগীদের প্রতি শনিবার চিকিৎসা সেবা প্রদান করব। রোগী দেখবেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোছাঃ আবিদা সুলতানা। উদ্বোধন অনুষ্ঠানে সহ-সভাপতি ডাঃ মোঃ শহিদুল্লাহ, অর্থ সম্পাদক মোঃ তারেক ইবনে নাসিম, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী, মাহমুদ হোসেন, মোঃ সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শাখা অফিস ভবনের দানকারী ব্যক্তি হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ শাহিনা নাজনীন, ডাঃ মাহবুবুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা অফিসের হিসাব রক্ষক মোছাঃ রুখসানা বেগম।