দিনাজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
25 Nov 2026
04:02 PM
মোঃ ইউসুফ আলী, বিশেষ প্রতিনিধিঃ ” নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই; ন্যায় বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দেই এবং দায়মুক্তির অবসান ঘটাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ -পরিচালকের কার্যালয়ের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের হলরুমে ২৫ নভেম্বর-২০২৬ হতে ১০ ডিসেম্বর- ২০২৬ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে বিদ্যমান আইন ও সামাজিক আন্দোলন বিষয়ের উপর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর বুধবার দুপুরে জাতীয় মহিলা সংস্থা, ব্রাক, ওয়ার্ল্ড ভিশন, আরডিআরএস, এমবি এসকে, পল্লীশ্রী ও সিডিএ দিনাজপুরের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ -পরিচালক মোঃ মোর্শেদ আলী খান।
স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এডিপিসিও দিনাজপুর এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শিশু একাডেমির জেলা শিশু কর্মকর্তা মুহ: আব্দুল ওয়াহেদ। এছাড়াও আলোচনা সভায় অংশ নেন দিনাজপুর এডিপি-র প্রোগ্রাম অফিসার এস্টেলা সোরেন; স্পনসরশিপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন অফিসার প্যাট্রিক রুরাম, এমবিএসকের মোরশেদা মলি, পল্লীশ্রীর প্রতিনিধি, জাতীয় মহিলা সংস্থা দিনাজপুরের প্রতিনিধি, সিডিএ এর প্রতিনিধি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার অফিসার রেজভীন শারমিনাজ ইসলাম প্রমুখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে দীপ্তি ফাউন্ডেশন, কারিতাস, এম এনডিএফ, ইএসডিও, আলোহা, সনাক ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহ দিনাজপুরের উদ্যোগে এর কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ এতে অংশ নেন।