কোথাও কোন সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে
25 Nov 2026
03:35 PM
মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন-সরকার সারাদেশে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে। কোথাও কোন সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। যেকোন মুল্যে মাদকসহ সব ধরনের অপরাধ বন্ধে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। সরকার সীমাবদ্ধ সম্পদের সুষ্ঠু ব্যবহার করে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। কৃষকগণ যাতে নির্ভিগ্নে সার বীজ পায়, সরকার সে মোতাবেক কাজ করছে। গতকাল ২৫ নভেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃংখলা নিয়ন্ত্রণ কমিটির সভা, ২০২৬-২৭ অর্থবছরে এডিপির অর্থায়নে দুঃস্থ ও পঙ্গু ব্যাক্তিদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরণ ও ২০২৬-২৭ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, কৃষি অফিসার জোহরা সুলতানা, প্রাণি সম্পদ অফিসার রায়হান আলী, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিনসহ প্রমূখ বক্তব্য রাখেন।