👁 288 Views

টাকায় অভাবে শিক্ষা ও চিকিৎসা ব্যাহত হবে না ; সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এজেএম জাহিদ হোসেন

মোরশেদ মানিক :
শিক্ষা ও চিকিৎসা সেবাই কোন বাধা থাকবে না। অর্থাভাবে শিক্ষা ও চিকিৎসা সংকটে কেউ পড়লে তা প্রশমনে ব্যবস্থা নেওয়া হবে। ১৮ মার্চ বিকেলে বিরামপুরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদের মাঝে এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষুকদের মাঝে অনুদান ও গবাদি পশু বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এজেএম জাহিদ হোসেন এসব কথা বলেন।
বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তাহমিনা সুলতানা নীলা। উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদাল আল মুসা, জেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মতিন।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এজেএম জাহিদ হোসেন আরও বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। নির্বাচনের আগে দেওয়া ওয়াদাগুলো বাস্তবায়নে তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার কাজ শুরু করেছে। এলাকার জনমানুষের কল্যানে তার উদ্যোগ অব্যাহত রাখবে। জেলা প্রশাসকের আহবানে সাড়া দিয়ে আজকে যেসব উপকারভোগী ১টি করে গবাদি পশু পেল তাদের আরো ১টি করে বিতরনের উদ্যোগের কথা জানান। ডা: জাহিদ বলেন, দারিদ্র বিমোচনে সরকার কাজ করে যাচ্ছে। নির্বাচনী ওয়াদা ১০হাজার টাকা কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। ফেমিলী কার্ড বিতরন চলছে , সকলেই কার্ড পাবেন কিন্তু সুবিধা বঞ্চিতরা সুবিধা পাবেন আর যারা সুবিধা নিবেন না রাষ্ট্র তাদের অবদানকে শ্রদ্ধা জানাবেন। কৃষক কার্ড বিতরন হবে, খান পূন:খনন হরে। সরকার গঠনের ১মাস পূরন না হতেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি।
দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, ভিক্ষুক পুন:বাসনে কার্যকর উদ্যোগ নিতে হবে। তাদেরকে ১০০দিন নজরদারীর মধ্যে রাখতে হবে। এর মাঝে কেউ যেন ভিক্ষাবৃত্তিতে আবারও যুক্ত না হতে পারে সেটি দেখবাল করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সরকারী কর্মকর্তাদের ট্যাগ করে ব্যবস্থা নিতে বিরামপুরের ইউএনও কে নির্দেশনা দেন। আর এই ১০০দিনের জন্য প্রতিটি ভিক্ষুককে ১০০ কেজি করে চাল বিতরনের ঘোষনা দেন। তিনি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থিক সহায়তাভোগী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং পরিবার ও সমাজ থেকে মাদক নিমূলে প্রশিক্ষনের উদ্যোগ নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে নির্দেশনা দেন, প্রশিক্ষক হিসেবে তিনি উপস্থিত থাকবেন বলে ঘোষনা দেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *