👁 329 Views

দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিশেষ প্রতিনিধি :

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এই কর্মসূচির ধারাবাহিকতায় দিনাজপুর জেলা শহরের তফিউদ্দীন মেমোরিয়্যাল হাই স্কুলে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শহরের উপশহর তফিউদ্দীন মেমোরিয়‍্যাল হাই স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশন এর অন্যতম সদস্য কৃষিবিদ আবু তারিক এস.এ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অ্যাডভোকেট বখতিয়ার আহমেদ কচি।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  দিনাজপুর জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান রতন।

আলোচনা সভায় বক্তারা শহীদ, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধসহ দেশ গঠনে তাঁর অবদান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র উত্তরণে ভূমিকার কথা স্মরণ করেন। এর পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব, চারা রোপণের পর গাছের সঠিক পরিচর্যা, সার প্রয়োগ এবং সেচ প্রদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক কৃষিবিদ ড. মাহফুজ বাজ্জাজ, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ঠাকুরগাঁও বিএডিসির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ ফারুক হোসেন, ইঞ্জিনিয়ার আবু সাঈদ বাদশা, ড্যাব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক, জেলা ড্যাবের সদস্য ডা. মোঃ শফিউল আলম, কৃষিবিদ মোস্তাফিজুর রহমান ফারুক, কৃষিবিদ আবু সাঈদ মিথুন, কৃষিবিদ আবুল হায়াত মো. শাহজালাল,কৃষিবিদ হুমায়ুন কবির, কৃষিবিদ জুলফিকার আলী রায়হান, কৃষিবিদ আতিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন, ডা. সারোয়ার হোসেন, ডা. রায়হান আলী, ডা. রফিকুল ইসলাম মান্না, ডিএই’র উপপরিচালক কৃষিবিদ গোলাম সরোয়ার লিটন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেন, তফিউদ্দীন মেমোরিয়্যাল স্কুলের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের মাঝে মোট ৩৫০টি ফলজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত চারার মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, জাম্বুরা,তেতুল, আমলকি, জারুল, বাতাবি লেবু, কামরাঙ্গা, জয়তুন, বেল, ইপিল ইপিল, মেহগনি ও দেশী নিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *