
পার্বতীপুর প্রতিনিধি : তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ মৌসুমে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকেলে পার্বতীপুর উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। কৃষকের জীবনমান উন্নয়ন এবং কৃষিকে লাভজনক করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। ধান ও অন্যান্য ফসলের পাশাপাশি তুলা চাষ লাভজনক হলে কৃষকরা ভবিষ্যতে আরও বেশি জমিতে তুলা আবাদে আগ্রহী হবেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহমুদ হুসাইন রাজু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হুসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ, ইঞ্জিনিয়ার এ জেড এম আরিফুল হক রিয়েল, ঠাকুরগাঁও জোনাল অফিসের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা আক্তার, অবসরপ্রাপ্ত শিক্ষক আকরাম হোসেন মাস্টার, সাবেক প্যানেল মেয়র মঞ্জরুল আজিজ পলাশ এবং পার্বতীপুর কটন ইউনিট অফিসার আখতার মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
