👁 171 Views

নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায়, বরণ ও সংবর্ধনা

রোকনুজ্জামান রোকন, বিশেষ প্রতিনিধি  :

দিনাজপুরের নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৬ খ্রিস্টাব্দের এসএসসি ও ভোকেশনাল (ভোক:) শিক্ষার্থীদের বিদায়, নবাগতদের কৃতি শিক্ষার্থীদের বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

৮ এপ্রিল বুধবার দুপুর সাড়ে ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) আব্দুল ওয়াহেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান।

এ সময় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিন্টু দে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভার:) ইকবাল হোসেন, সহ-সভাপতি ইউনুস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, একাডেমিক সুপারভাইজার শাফিউল আলম, নবাবগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, বিএনপি নেতা মোজাহার আলী, সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, প্রতিষ্ঠানটির শিক্ষক আনিছুর রহমান ও অভিভাবক প্রতিনিধি বক্তব্য রাখেন। অনুষ্ঠানটিতে সুধীবৃন্দ, গণমাধ্যম কর্মী, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এবং বিদায়ী ও নবাগত শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *