স্টাফ রিপোর্টার :
দিনাজপুরের বিরামপুর উপজেলায় দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন ঘটনাস্থল থেকে বিরামপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
১০ এপ্রিল শুক্রবার সকাল ৯টার দিকে বিরামপুর শহরের নবাবগঞ্জ রোডে ফসিউদ্দিন মার্কেটের সামনে মাংশ বিক্রির সময় দুগন্ধ ছড়িয়ে পড়ায় জনগন প্রতিরোধ করে। ঘটনাস্থলে পুলিশ আসার খবরে কসাই আজিমুদ্দিন পালিয়ে যায়, তার বাড়ী পৌরসভার জোয়ালকামড়া গ্রামে ।
পরে বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মিজ নাজিয়া নওরীন ভাম্যমান আদলতে অসুস্থ গরু জবাই করে মাংশ বিক্রি করার দায়ে গরুর মালিককে ২ হাজার টাকা জরিমানা করেছেন এবং খাবার অযোগ্য দুর্গন্ধযুক্ত গরুর মাংস জব্দ করে মাটিচাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় মাংস বিক্রেতা কসাই পলাতক রয়েছে এবং গরুর মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার বলেন, “ঘটনাস্থলে দুর্গন্ধযুক্ত মাংসের সত্যতা পাওয়া গেছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিড়া সম্পন্ন হয়েছে।